পেন্সিল ষড়ভুজ হয় কেন?

প্রশ্নটি পাঠিয়েছে রুবাইয়াত শারমীন ঐশী, তাজমহল রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।

উত্তর: পেন্সিলের বাইরের গঠন বিভিন্নরকম হতে পারে। গোল, চ্যাপ্টা, ষড়ভুজাকার ইত্যাদি। কিন্তু অধিকাংশ পেন্সিলের বাইরের গঠন ষড়ভুজাকার, তা হয়তো সবাই খেয়াল করে দেখেছো। কিন্তু অনেকেই হয়তো জানো না সঠিক কারণটা।

আসলে উৎপাদন খরচ কমানোর জন্য পেন্সিল গোলাকার না করে ষড়ভুজাকার করা হয়। কারণ গোলাকার পেন্সিলের তুলনায় ষড়ভুজাকার পেন্সিলে কম খরচ হয়। হিসেব করে দেখা গেছে যে, একই পরিমাণ কাঠ দিয়ে ষড়ভুজাকার পেন্সিল তৈরি করা যায় ৯টি। অথচ সেই একই পরিমাণ কাঠ দিয়ে গোলাকার পেন্সিল তৈরি করা যায় মাত্র ৮টি।

এছাড়াও ষড়ভুজাকার পেন্সিলের আরেকটা বাড়তি সুবিধা আছে। সেটা হচ্ছে, গোলাকার পেন্সিল টেবিলে রাখলে তা গড়িয়ে নিচে পড়ে যায়। কিন্তু ষড়ভুজাকার পেন্সিল এই দোষ থেকে মুক্ত। ষড়ভুজাকার পেন্সিল টেবিলে গড়ায় কম।


বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/আবুল বাসার/এমআইআর/২৪ নভেম্বর