Main Story

এক নজরে ২০১৩-এর বইগুলো

নাবীল আল জাহান

তোমরা সব্বাই নিশ্চয়ই অনেক অনেক বই পড়ো। বই পড়াটা কিন্তু খুবই বড়ো একটা গুণ। আর তাই, তোমরা কখনো পাবলিক লাইব্রেরিতে গেলে দেখবে, সেখানে একটা কথা লেখা আছে- ‘পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই।’ মানেটা খুবই সহজ, তুমি যতো বেশি বই পড়বে, ততো বেশি জানবে, ততো জ্ঞানের আলোয় আলোকিত হবে। আর বিশ্বসাহিত্য কেন্দ্রের শ্লোগানটা শুনেছো না? ‘আলোকিত মানুষ চাই’। এই আলোকিত মানুষ হলো, জ্ঞানের আলোয় আলোকিত মানুষ।

মোদ্দা কথা দাঁড়ালো, তোমাদেরকে অনেক বই কিনতে হবে; আর তারচেয়েও বেশি বই পড়তে হবে, প্রচুর বই পড়তে হবে। তোমার কেনা বই তোমার বন্ধুরা পড়বে, তোমার বন্ধুদের কেনা বই তুমি পড়বে। এমনি করলে দেখবে, কত্তো বই পড়ে ফেলেছো! ওই যে, ফস করে জিজ্ঞেস করে বসলে, এতো টাকা কোথায় পাবে? সৈয়দ মুজতবা আলীর গল্প শুনিয়েছিলাম না তোমাদের? উনি অনেক জ্ঞানী মানুষ ছিলেন তো; সেজন্যই জানতেন, একদিন তোমাদের মতো দুষ্টু ছেলেমেয়েরা এমন সব প্রশ্ন করতে শুরু করবে (কিংবা তখন থেকেই হয়তো তোমাদের মতো দুষ্টু ছেলেমেয়েরা এমনি সব প্রশ্ন করতো!)। আর তাই তিনি অনেক আগেই এই প্রশ্নের জবাব দিয়ে গেছেন- ‘বই কিনে কেউ কখনো দেউলিয়া হয়না’।

কিন্তু, বই যে কিনবে, তার আগে তো জানতে হবে কোন বই কিনলে? সেজন্যেই, এবারের বইমেলায় কিডজ একটা ধারাবাহিক বিশেষ রচনার আয়োজন করেছিল- ‘বইমেলায় বইয়ের মেলা’। তবে সব বই-ই তো আর বইমেলাতেই বের হয় না; বইমেলার বাইরেও অনেক বই বের হয়। সেসব বইয়ের কথা তো তোমাদের বলা হয়নি! এবার তাই পুরো বছরে প্রকাশিত বইগুলো নিয়ে একটা সালতামামি-ই করে দেওয়া হলো। এ বছরে প্রকাশিত মোটামুটি সবগুলো বইয়ের নামই এখানে দিয়ে দিলাম। সবগুলো বইয়ের নাম অবশ্য দেওয়া গেল না; তবে অধিকাংশ বইয়ের নামই দেয়া হয়েছে। এখান থেকে পছন্দ করে, যেসব বই পড়া হয়নি, সেগুলো কিনে ফেলতে পারো।

উপন্যাস
এংগা, বেংগা, চেংগা- হুমায়ুন আহমেদ (অন্য প্রকাশ)
রাতুলের রাত রাতুলের দিন- মুহম্মদ জাফর ইকবাল (পার্ল পাবলিকেশন্স)
রূপ রূপালী- মুহম্মদ জাফর ইকবাল (সময় প্রকাশন)
গুড্ডু বুড়ার মজার গল্প- আনিসুল হক (শুভ্র প্রকাশ)
বাবার খোঁজে- আহসান হাবীব (শুভ্র প্রকাশ)
ম্যান অব দ্য ম্যাচ- ফরিদুর রেজা সাগর (অনন্যা)
ট্যালেন্ট ক্লাব- আহমেদ রিয়াজ (শুভ্র প্রকাশ)

প্রেতচক্র- অনীশ দাস অপু (মুক্তদেশ প্রকাশন) মূল্য : ২০০.০০
রাতুল দ্যা গ্রেট- সুমন্ত আসলাম (অনন্যা)
পাঁচ কিশোর উপন্যাস- হুমায়ুন কবীর ঢালী (জিনিয়াস)
দুষ্টুরাজ- মোস্তফা মামুন (সময়)
বেকার মামা- মোস্তফা মামুন (শুভ্র প্রকাশ)
চিচিং চাচার চাবি- মোস্তফা কামাল বিপ্লব (সিঁড়ি)
থাটকু মামা ও কয়েকজন দুষ্টু ছেলে- মোস্তফা কামাল (সময়)
নন প্লেয়িং কেপটেন- মোহাম্মদ মেহেদী হাসান (অন্বেষা)
টো টো কোম্পানি আনলিমিটেড- পলাশ মাহবুব (অন্বেষা)
দুষ্টু বাহিনী- রোহিত হাসান কিছলু (কাকলী)
রোল নং এক- ইকবাল খন্দকার (শুভ্র প্রকাশ)
ক্যাপ্টেন রবিন বনাম ক্লাস ফ্রেন্স সূচি- পরিতোষ বাড়ৈ (কাকলী)
ভূত বনাম শয়তান- পরিতোষ বাড়ৈ (সময় প্রকাশন)
শুধু এই বইটা ছোটদের- হাফিজ আল ফারুকী (পার্ল পাবলিকেশন্স)
ক্লাস সেভেনের ক্লাস টিম- হাফিজ আল ফারুকী
প্রভার ছোট মামা- খসরু চৌধুরী (গাজী প্রকাশনী)
ছোট্ট বাউলানি আর আশ্চর্য লোকটা- আশিক মুস্তাফা (অনিন্দ্য)
বাঘু ডাকাতের ফাঁদ- শরীফ খান (কলি প্রকাশন)
দুষ্টু ছেলের দল- জসিম মজুমদার (জনপ্রিয়)
ভূতের কাণ্ড আহা কি আনন্দ- সাইফুল্লাহ নবীন (রোদেলা প্রকাশনী)

গল্প
নির্বাচিত সেরা গল্প - সম্পাদনা: আবদুল্লাহ আবু সায়ীদ (বিশ্ব সাহিত্য কেন্দ্র)
মোটকু মামার গোয়েন্দা অভিযান- আনিসুল হক (মিজান পাবলিশার্স)
গুড্ডু বুড়ার মজার গল্প- আনিসুল হক (শুভ্র প্রকাশ)
পুষি - আনিসুল হক (ইতি প্রকাশন)
রাক্ষক খোক্কস- আনিসুল হক (ইতি প্রকাশন)
পালাও ইঁদুর পালাও- আমীরুল ইসলাম (আদিগন্ত প্রকাশন)
ঈশপের গল্প- আমীরুল ইসলাম (আরো প্রকাশন)
পরীদের গল্প কেউ লেখে না- আমীরুল ইসলাম (অনিন্দ্য প্রকাশ)
জাদু পালক- আলী ইমাম (কাকলী প্রকাশনী)
ড্রাগন এলো উড়ে- আলী ইমাম (মিজান পাবলিশার্স)
ছোটদের ছোটগল্প- আহসান হাবীব (শুভ্র প্রকাশ)
রঙিন ছবিতে ছোটদের মজার গল্প- আহসান হাবীব (শুভ্র প্রকাশ)
হলিউডের হইচই সাহেব- ফরিদুর রেজা সাগর (অন্যপ্রকাশ)
নিখোঁজ সংবাদ- লুৎফর রহমান রিটন (বিভাস)
ইতিহাস স্যার- লুৎফর রহমান রিটন (অনন্যা)
পরিকন্যা- হুমায়ূন কবীর ঢালী (বাংলাপ্রকাশ)
অবাক নগরে হৈ চৈ- সৈয়দ মোহাম্মদ শাহেদ (প্রগতি)
মিকি মশাইর মহাকাশ অভিযান- সৈয়দ মোহাম্মদ শাহেদ (প্রগতি পাবলিশার্স)

হিচ হাইকার- অনীশ দাস অপু (সেবা প্রকাশনী) (অনুবাদ গল্প সংকলন অনীশ দাস অপু সম্পাদিত) মূল্য : ৬৬.০০
স্বর্ণকীট- সম্পাদনা- অনীশ দাস অপু (সেবা প্রকাশনী) (অনুবাদ গল্প সংকলন) মূল্য : ৯৫.০০
চালাক বেড়ালের মজার কাণ্ড- অনীশ দাস অপু (পাঞ্জেরী পাবলিকেশন)
কিপটে বুড়ি- এনায়েত রসুল (সিদ্দিকীয়া পাবলিকেশন্স)
মিনার সকাল দুপুর- এনায়েত রসুল (গাজী)
দোলা ও তার বন্ধুরা- এনায়েত রসুল (গাজী)
সাত রাজার ধন- এনায়েত রসুল (কথামেলা)
ঘুম পাড়ানোর গল্প- এনায়েত রসুল (সাহিত্যমালা)
ঝুটি বাঁধা ডাকাত- আহমেদ রিয়াজ (গাজী প্রকাশন)
ইচ্ছেপূরণ দিন- আহমেদ রিয়াজ (সৃজনী)
গরিবের উপহার- আলম তালুকদার (অনিন্দ্য প্রকাশ)
ইটুর পরী আন্টি- আলম তালুকদার (আদিগন্ত প্রকাশনী)
আকাশপরী- সেলিনা হোসেন (মিজান পাবলিশার্স)
অন্তু-জুয়েল বন্ধু হলো- শাহনেওয়াজ চৌধুরী (অনিন্দ্য)
হ্যালো ডগ- শাহনেওয়াজ চৌধুরী (অনিন্দ্য প্রকাশ)
ক্ষুদে গোয়েন্দার অভিযান- শহীদ সাবের (অনুপম প্রকাশনী)
পাতাবাহার- সত্যেন সেন (মুক্তধারা)
এক টুকরো মেঘ ও দুখী গাছ- বি এম বরকত উল্লাহ (সিঁড়ি প্রকাশ)
দুরন্ত ছেলে- মাসুম সায়ীদ (ঝিঙেফুল)
বাঘ-বানর ও নীলপরীর গল্প- ফয়সাল শাহ (প্রিতম)
স্কুল ছুটির পর- রণজিৎ সরকার (শুভ প্রকাশ)
দুই উদ্দীনের গল্প- শামীম আহমদ (নালন্দা)
সেরা ৫০ কিশোর গল্প- মাহবুব রেজা (নালন্দা)
গল্পের ঝুলি- রেজওয়ানা বুলবুল (শুদ্ধস্বর)
গল্প আরও ছয়- কাইজার চৌধুরী (ঐতিহ্য)
বাংলাদেশের সেরা কিশোর গল্প- সম্পাদনা : মাহবুব রেজা (অনিন্দ্য)
কুমির বলে পালাই- শহীদুল্লাহ শরীফ (ইতি প্রকাশন)
অভিক ও আজব যান- শহীদুল্লাহ শরীফ (ইতি প্রকাশন)
রাখাল ছেলে ও সাত পরি- জ্যোৎস্না লিপি (নন্দিতা প্রকাশ)
এক যে ছিল পুতুল রানি- আরিফ নজরুল (আদিগন্ত প্রকাশনী)
হাতি নিয়ে হইচই- শরীফুল ইসলাম ভূঁইয়া (আদিগন্ত প্রকাশনী)
সুজন পরীর ভূত- এইচ. এস. সারোয়াদী (আদিগন্ত প্রকাশনী)
কাকতাড়–য়ার বিয়ে- আনিসা চৌধুরী (হাক্কানী পাবলিশার্স)
বাঘ-বানর ও নীলপরীর গল্প- ফয়সাল শাহ (প্রিতম প্রকাশ)
গল্প শোন সবাই- সিরাজুল ফরিদ (নয়া প্রবাহ)
গল্পের ফুলঝুড়ি - নাহার কামাল আহমদ (শিরিন)
পরীর মেয়ে পাপড়ি - আদিত্য রুপু (মিয়াজী)
একটি কালো মুরগি - বুলবন ওসমান (বিভাস)
বাঘ ভালুকের মন ভালো নেই- ড. হালিমা খাতুন (ঝিনুক প্রকাশনী)
পাগলা রাজার টেনশন - রাহমান ওয়াহিদ (শিলা প্রকাশনী)
সবুজ ঘোড়া- মনজুর হাসান (পাঠসূত্র)
আমার বাবা টাকার বাবা- রাব্বানী চৌধুরী (উৎস প্রকাশন)
সাদা বাঁটের চাকু- মনজুর শামস্ (অনিন্দ্য প্রকাশ)
সূর্যটা সবার- ফতেহ আখতার (নন্দিতা)
বাংলাদেশের সেরা কিশোর গল্প- সম্পা- মাহবুব রেজা (অনিন্দ্য প্রকাশ)
সোনালি কাক- মুজিবল হক কবীর (অনিন্দ্য প্রকাশ)
শিকারী ও বাঘিনী- মোহাম্মদ সফিউদ্দিন (নবরাগ প্রকাশনী)
পরী এসে পড়িয়ে যায়- আতিক রহমান (প্রিয় প্রকাশ)
চিকেন ইটার হুলোর কান্ড- সোলায়মান আহসান (প্রিয় প্রকাশ)
ছোট্ট বাউলানি আর আশ্চর্য লোকটা- আশিক মুস্তফা (সিঁড়ি প্রকাশন)
দাদুর মুখের মজার গল্প- মুহম্মদ কুদ্দুসুর রহমান (শিলা প্রকাশনী)
জাদুর পুতুল রহস্য- আহমেদ জাকির (জিনিয়াস পাবলিকেশন্স)

ছড়া
পুটুর জন্যে ছড়া ও গান- বেবী মওদুদ (আবিষ্কার)
ছড়া ও ছবিতে মুক্তিযুদ্ধা- লুৎফর রহমান রিটন (শব্দশৈলী)
ভুতের বিয়ের নিমন্ত্রণে- লুৎফর রহমান রিটন (চন্দ্রাবতী প্রকাশনী)
নির্বাচিত ১০০ ছড়া- আমীরুল ইসলাম (বিভাস)
গন্ধরাজের গন্ধে ব্যাকুল- আলম তালুকদার (আগামী)
এমন ছড়া তেমন ছড়া- আলম তালুকদার (নান্দনিক)
আচ্ছা ছড়া বাচ্চা ছড়া- আলম তালুকদার (অন্যপ্রকাশ)
গন্ধরাজের গন্ধে ব্যাকুল- আলম তালুকদার (আগামী প্রকাশনী)
এমন ছড়া তেমন ছড়া- আলম তালুকদার (নান্দনিক)
রবির ছড়া কবির ছড়া- আলম তালুকদার (আদর্শ)
ছড়ার কাছে মজা আছে- আলম তালুকদার (আদর্শ)
স্বাধীনতার ছড়া- সজল মজুমদার (সাহিত্য বিলাস)
আয়রে আমার ছড়া- সারওয়ার উল ইসলাম (অনিন্দ্য প্রকাশ)
ছড়া সম্ভার ১ - সুকুমার বড়ুয়া (নান্দনিক)
ছড়া পদ্য- হাবীবুল্লাহ সিরাজী (নান্দনিক)
মশার মেয়ে পুনপুনি ও আরো অনেক ছড়া- আবিদ আনোয়ার (আগামী)
সিংহ কেন বনের রাজা- ইমরুল চৌধুরী (আগামী)
ছড়ায় বলি দেশের কথা- সালমা খানম (কাকলী)
আকাশজুড়ে রঙধনু- হাসান শরীফ (ইত্যাদি)
ফুলপাখি আর পদ্মমনি- রুবামা ইয়াসমিন সুইটি (বিদ্যাপ্রকাশ)
রুনার ভাগ্যের চাকা- কাজী সামসুন নাহার (আদর্শ)
ছড়ায় ছড়ায় শুদ্ধ ভাষা- সুবলকুমার বণিক (ঐতিহ্য)
১০০ ছড়া- আদিত্য রুপু (ভাষাচিত্র)
চাপাবাজী- মাসুদুল হাসান রনি (অনিন্দ্য)
আকাশজোড়া মায়ের আঁচল- রফিকুর রশীদ (ইত্যাদি)
বলতে পারো কেউ- মালেক মাহবুুব (ইতি প্রকাশন)
নানা রঙের ছড়া- পারভীন সুলতানা (মিজান পাবলিশার্স)
টুম্পারাণী ঘুমপাড়ানি- জাহাঙ্গীর আলম জাহান (মুক্তচিন্তা)
টুনটুনি ও চড়ুই পাখি- রফিক সিদ্দিকী (মেলা)
ছড়ার মেলা- সুরাইয়া চৌধুরী (পাঠশালা)
হ্যামিলনের রাজা- মুহম্মদ নূরুল হুদা (মিজান পাবলিশার্স)
টম এন্ড জেরির ঢাকা সফর- রহীম শাহ  (আদিগন্ত প্রকাশনী)
পরীর দেশে রাখাল রাজা- ইমরুল চৌধুরী (আগামী)
১০০ ফুলের ঢেউ- মালেক মাহমুদ (বিভাস)
মেঘের ভেলা- শ্রেয়া দে শ্বেতা
ছড়াসমগ্র- খালেদ হোসাইন (অনিন্দ্য)
গরম তেলে ফোড়ন ছড়া- রফিকুল ইসলাম সাজু (মুক্তচিন্তা)
ছড়ার তালে ছন্দ দোলে- শিরিন সুলতানা (ভাষাচিত্র)
লাল সবুজের দেশ- বিপুল বিশ্বাস (আবিষ্কার)
নতুন ছড়ায় তিন ছড়াকার- ফারুক নওয়াজ, মালেক মাহমুদ এবং কামাল হোসাইন (মিজান পাবলিশার্স)
মা সত্য দেশ সত্য- ফারুক নওয়াজ (মিজান পাবলিশার্স)
শুনছিলেন সংবাদ শিরোনাম- তানজীর লিটন (অনিন্দ্য প্রকাশ)
ইলিং ফিলিং- সৈয়দা রাশিদা বারী (হোসাইনিয়া লাইব্রেরী)
হট্টগোল- শ্রীকৃষ্ণ দাস (প্রিয় প্রকাশ)
বাংলা ভাষায় নির্বাচিত ১০০ ছড়া- সম্পা- আহমেদ ফিরোজ (মিজান পাবলিশার্স)
একুশের ছড়া- জ্যোতির্ময় ঠাকুর (গদ্য পদ্য)
নানা রঙের ছড়া- পারভীন সুলতানা (মিজান পাবলিশার্স)

বৈজ্ঞানিক কল্পকাহিনী
ভয় পেয়োনা নীল মানুষ- সুনীল গঙ্গোপাধ্যায় (বিভাস)
কেপলার টুটুবি- মুহম্মদ জাফর ইকবাল (তাম্রলিপি)
সূর্য যেখানে নীল- আহসান হাবীব (তাম্রলিপি)
পিনোকিওর বাবা- ধ্রুব এষ (বিদ্যা)
অ্যালিয়ন- ধ্রুব এষ (নালন্দা)
সেরা কল্পবিজ্ঞানের গল্প- আলী ইমাম (নিউ শিখা প্রকাশনী)

ওয়ার্ল্ড’স বেস্ট ফ্যান্টাস্টিক ফ্যান্টাসি (বিশ্বসেরা লেখকদের সায়েন্স ফিকশন ও ফ্যান্টাসি গল্পের অনবদ্য সংকলন) - অনীশ দাস অপু (মিজান পাবলিশার্স) মূল্য : ২৫০.০০
বিশ্বসেরা কিশোর সায়েন্স ফিকশন- সংকলন ও সম্পাদনা: হাসান খুরশীদ রূমী (সৃজনী)
বিশুদ্ধ মানব- মোহাম্মদ মেহেদী হাসান (অন্বেষা)
গিপিলিয়া- মোশতাক আহমেদ (নালন্দা)
রিবিটের দুঃখ- মোস্তাক আহমেদ (অনিন্দ্য)
রোবো সাইকোলজিস্ট- নাসিম সাহনিক (অন্বেষা প্রকাশন)
কল্পলোকের কথা, বৈজ্ঞানিক কাহিনীর, নির্বাচিত গল্প- সজল আহমেদ, নাসিম সাহনিক)
অতি ভয়ঙ্কর সেই অস্ত্র- খসরু চৌধুরী (কলি প্রকাশনী)
জুপিটারের নিশি- আবু সাঈদ জুবেরী (বিভাস)
নিশুতি- খালেকুজ্জামান এল্জী
এনক্লোজার-২৮ - আখতার জামান (কলি প্রকাশনী)
ভিনগ্রহের আজব মানুষ- মুরাদ চৌধুরী (সাহিত্য বিকাশ)
ক্রিপিটাস- মোস্তফা আহসান কবীর (জাতীয় গ্রন্থ কেন্দ্র)

রহস্য-রোমাঞ্চ
হাতকাটা ভূত- রকিব হাসান (শুভ্র প্রকাশ)
ড্রাগনের নিঃশ্বাস- রকিব হাসান (কলি প্রকাশনী)
ভূতের গলি- রকিব হাসান (অঙ্কুর প্রকাশনী)
বনের আতঙ্ক- রকিব হাসান (সাহিত্য বিকাশ)
মানুষ খেকো বাঘ- রকিব হাসান (সাহিত্য বিকাশ)
পরীর জ্যোৎস্না- রকিব হাসান (কলি)

পিশাচ চক্র- অনীশ দাস অপু (সেবা প্রকাশনী) মূল্য : ৭২.০০
সেই ভয়ঙ্কর রাত- অনীশ দাস অপু (সেবা প্রকাশনী) মূল্য : ৭৫.০০
অশুভ ছায়া- অনীশ দাস অপু (সেবা প্রকাশনী) মূল্য : ৭১.০০
রাক্ষস- অনীশ দাস অপু (জিনিয়াস প্রকাশনী) মূল্য : ২০০.০০
ব­্যাক ম্যাজিক- অনীশ দাস অপু (জিনিয়াস প্রকাশনী) মূল্য : ২৫০.০০
বিশ্বাসেরাদের কিশোর হরর- অনীশ দাস অপু (বৈশাখী প্রকাশ) মূল্য : ৩০০.০০
গল্পগুলো ভয়ের- অনীশ দাস অপু (বৈশাখী প্রকাশ) মূল্য : ২০০.০০
ভূতগুলো ভিন্নরকম- অনীশ দাস অপু (বৈশাখী প্রকাশ) মূল্য : ২২০.০০
বেস্ট অব এডগার অ্যালান পো  (অ্যালান পো’র সেরা হরর ও রোমাঞ্চ গল্প সংকলন)- অনীশ দাস অপু (মিজান পাবলিশার্স) মূল্য : ৩৫০.০০
প্রেত কুকুর - অনীশ দাস অপু (মিজান পাবলিশার্স) মূল্য : ১৫০.০০
ভৌতিক থাবা- অনীশ দাশ অপু (গাজী প্রকাশনী)
সলোমনের গুপ্তধন- অনুবাদ : অনীশ দাস অপু, সম্পাদনা : নিলয় নন্দী (পাঞ্জেরী পাবলিকেশন্স)
ড্রাকুলা- অনুবাদ : অনীশ দাস অপু (পাঞ্জেরী পাবলিকেশন)
অরিগনের পথে- অনুবাদ : অনীশ দাস অপু (পাঞ্জেরী পাবলিকেশন)
বিস্ময়কর অভিযানে ইউলিসিস- অনীশ দাস অপু (পাঞ্জেরী পাবলিকেশন)
রবিনসন ক্রুসোর গল্প- অনীশ দাস অপু (পাঞ্জেরী পাবলিকেশন)
পাশের বাড়ির ডাইনোসর- অনীশ দাস অপু (পাঞ্জেরী পাবলিকেশন)
ড্রাগনের গল্প- অনীশ দাস অপু (পাঞ্জেরী পাবলিকেশন)
গুপ্তধনের দ্বীপ- অনীশ দাস অপু (পাঞ্জেরী পাবলিকেশন)
এক ডজন রহস্য গল্প- হাসান খুরশীদ রুমী (সৃজনী)
কালো বিড়াল- হাসান খুরশীদ রুমী (অনিন্দ্য প্রকাশ)
নেকড়ে- হাসান খুরশীদ রুমী (অনিন্দ্য প্রকাশ)
ছায়া- হাসান খুরশীদ রুমী (অনিন্দ্য প্রকাশ)
দুর্ধর্ষ পাঁচ গোয়েন্দা- সুমন্ত আসলাম (অন্বেষা)
ক্ষূদে গোয়েন্দার অভিযান- শহীদ সাবের
ফটকু মামা ও কয়েকজন দুষ্টু ছেলে- মোস্তফা কামাল (সময়)
হরিপদ টিম-৬ : সাগরপাড়ে তোলপাড়- দেবব্রত মুখোপাধ্যায় (পাঠসূত্র)
তনুকাকা সিরিজ-৭ : চন্ডীগড় থেকে সিমলার পথে তনুকাকা- মোস্তফা মামুন (পাঠসূত্র)
কুঠিবাড়ি রহস্য- শেখ আনোয়ার (মেরিট ফেয়ার)
আতঙ্ক- শেখ আব্দুল হাকিম (বৈশাখী প্রকাশ)
পোড়োবাড়ির রহস্য- মাহবুব রেজা (নালন্দা)
রিংকু ও তার গোয়েন্দা বাহিনী- খন্দকার মাহমুদুল হাসান (অ্যারো প্রকাশন)
হরর আনলিমিটেড- রেজাউল করিম খোকন (একুশে বাংলা প্রকাশন)
কালী বাড়ির প্রেতাত্মা- জ হোসেন (হাতেখড়ি)
দ্য স্ট্রেইঞ্জ কেইস অব ডক্টর জেকিল এন্ড মিস্টার হাইড- মূল : রবার্ট লুই স্টিভেনসন, অনুবাদ : মিজানুর রহমান কল্লোল (সৃজনী)
রহস্যপুর- শাহাদাত সোহাগ (শিখা)

ক্ল্যাসিকস
চিরকালের সেরা উপেন্দ্রকিশোর রায়চৌধুরী- সংকলন ও সম্পাদনা : বিশ্বজিৎ ঘোষ (চারুলিপি)

রূপকথা
কাঁকনমালা- কাঞ্চনমালা- দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার (অবসর)
আফ্রিকা-এশিয়ার রূপকথা- হাসান হাফিজ (কলি)
অবাক রঙিন রূপকথা- হাসান হাফিজ (বিদ্যাপ্রকাশ)
কল্পলোকের চাবি- আলী ইমাম (বিভাস)
পক্সিখরাজের ডানা- আলী ইমাম (বিভাস)
আন্দিজের দুঃসাহসীরা- আলী ইমাম (মিজান পাবলিশার্স)
এক যে ছিল হাতি- আলী ইমাম (মিজান পাবলিশার্স)
এক যে ছিল কাঠঠোকরা- আলী ইমাম (মিজান পাবলিশার্স)
রাজা গেল আকাশে- আলী ইমাম (মিজান পাবলিশার্স
পাতা বনে কোয়ালা- আলী ইমাম (মিজান পাবলিশার্স)
ঝিকিমিকি : হ্যান্স অ্যান্ডারসনের রূপকথা- আলী ইমাম (বিদ্যা)
পাখি উড়ে যায় দূরে- আলী ইমাম (মিজান পাবলিশার্স)
আজব কথা রূপকথা- আলম তালুকদার (একুশে বাংলা)
আজব কথা রূপকথা- আলম তালুকদার (একুশে বাংলা)
আজব কথা রূপকথা- আলম তালুকদার (একুশে বাংলা প্রকাশন)
এক পৃষ্ঠার রূপকথা- অনীশ দাস অপু (বৈশাখী)
অনেক চাঁদ ও অন্যান্য রূপকথা সংগ্রহ- সম্পাদনা: জামিল বিন সিদ্দিক (ঐতিহ্য)
রাজকন্যা ও মহৎমাছ- মনি হায়দার (স্বরবৃত্ত)
পাতাবাহার- সত্যেন সেন (মুক্তধারা)
পরীর নৌকা- তানিয়া সুলতানা (স্বরবৃত্ত)
পরীর দেশে রাজকুমার- আরমান হায়দার (নন্দিতা)
রূপকথার দারুণ গল্প- আলমগীর মল্লিক (আরো)
কাঁচের খরগোশ, মূল : তৌশিকে তাকাগি, অনুবাদ : হাসান মীর (মম প্রকাশ)
প্রাচীন জাপানি গল্প- সংকলন ও অনুবাদ-হাসান মীর (মম প্রকাশ)
গ্রীম ভাইদের নির্বাচিত রূপকথার গল্প- নীল তুষার (সাহিত্য বিকাশ)
আদর সোনার আব্বু ডাকা এবং ছয়টি চীনা একটি জাপানি রূপকথা- আতিক রহমান (প্রিয় প্রকাশ)
মহাবিপদে ভুতুই- অদ্বয় দত্ত (ভাষাচিত্র)
সোনালি বাঁশির সুর- আহসান মালেক (আদিগন্ত প্রকাশনী)
আকাশপরীর গল্প- মুস্তাফা মাসুদ (আদিগন্ত প্রকাশনী)
শীতের রাজা উঁহু কুঁহু- আমজাদ হোসেন (মিজান পাবলিশার্স)
পরীর দেশে রাজকুমার- আরমান হায়দার (নন্দিতা প্রকাশ)
আজব জাদুকর- সুহৃদ সরকার (সিদ্দিকীয়া পাবলিকেশন্স)
রূপকথার গল্প : পরী হিনাকে নিয়ে নয়টি- হোসেন মোশাররফ (নসাস ঢাকা)
কুমিরের নাম মেঘবৃষ্টি- আনিসা ফজলে লিসি (বিজয় প্রকাশ)
সোনালি কাক- মুজিবুল হক কবীর (অনিন্দ্য)
রূপ কথার দেশে- সম্পা- শরমিন জাহান (পিয়াল প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স)
স্বপ্নের দেশের রাজকন্যা- মাসুমা আলম বেবী (বনলতা প্রকাশনী)
নির্বাচিত আষাঢ়ে গল্প - অনিরুদ্ধ আলম (আরো প্রকাশন)

বইমেলার যতো ভূত
ভূতের বাড়ি- রকিব হাসান (তাম্রলিপি)
পরীর জ্যোৎ- রকিব হাসান (কলি প্রকাশনী)
ভূতের গলি- রকিব হাসান (অঙ্কুর প্রকাশনী)
রাক্ষস- অনীশ দাস অপু (বই বাংলা পাবলিকেশন্স)
ভ‚ত প্রেত পিশাচের গল্প- অনীশ দাস অপু (বৈশাখী)
ভয়ঙ্কর রাক্ষস ভয়ঙ্কর খোক্কস- অনীশ দাস অপু (বৈশাখী)
ভূতপেত্নীর গল্প- অনীশ দাস অপু (পাঞ্জেরী পাবলিকেশন)
ক্যান্টারভিল প্রাসাদের ভূত- অনীশ দাস অপু (পাঞ্জেরী পাবলিকেশন)
ক্লাসমেট ভূত- এনায়েত রসূল (শুভ্র প্রকাশ)
ভূতের গলির ভূত মামা- এনায়েত রসুল (প্রিতম প্রকাশ)
ভূত সমগ্র- এনায়েত রসুল (সৃজনী)
ভূতের গলির ভূত মামা- এনায়েত রসুল (প্রিতম প্রকাশ)
নেকড়ে (ভৌতিক গল্প সংকলন)- সম্পাদনা : হাসান খুরশিদ রুমী (অনিন্দ্য)
ভূতের হাসি ১৮০- আলম তালুকদার (তাম্রলিপি)
ভূতের বাচ্চাটা ক্লাসে এলে কাঁদে- চন্দন চৌধুরী (কথাপ্রকাশ)
ভূতের নাম মেরীগোল্ড- গুলশান আরা (হাতেখড়ি)
ভূতুরে কাণ্ডকীর্তি- শহীদ আশরাফী (মেরিট ফেয়ার)
এক বল্টু চার ভূত- ফারুক নওয়াজ (অনিন্দ্য)
লালু ভূত- মাহফুজা আফজাল মিনি (নন্দিতা)
নীলডুমুরির ভয়ংকর রাত- মশিউর রহমান (সৃজনী)
ভূতের ডাক্তার এমভিবিএস- এম কে আজাদ (মেরিট ফেয়ার)
চিলেকোঠার ভূত- বিপাশা মণ্ডল (বিভাস)
ভূতস্তমারী- আন্দালিব রাশদী (বাংলা প্রকাশ)
ভূতের নাতি ওঁ চিঁ- জুনান নিশাত (ঝিঙেফুল)
ভূত দিদিমা- সেলিনা আশরাফ (ভাষাচিত্র)
ভূত বেড়াল এ্যাডভেঞ্চার- তৌহিদুর রহমান (ঝিঙেফুল)
চিলেকোঠার ভূত- বিপাশা মণ্ডল (বিভাস)
অদ্ভুত সব বদ ভূত- মাহমুদ হাফিজ (সূচীপত্র)
বেড়ালাত্মা- তাহমিনা সানি (কলি প্রকাশনী)
বই খুললেই ভূত- পলাশ মাহবুব (ঝিঙেফুল)
মহাবিপদে ভুতূই- অদ্বয় দত্ত (ভাষাচিত্র)
বন্দি ভূতের ফন্দি- হাবিব আনিসুর রহমান (ঝিঙেফুল)
ভূত-পরী ও স্পাইডারম্যানের গল্প- মঈনুদ্দিন কাজল (প্রিতম প্রকাশ)
হ্যাংলা ভূতের গল্প- সম্পাদনা : আব্দুল মান্নান (জনপ্রিয়)
ভূতের এজেন্ট- দেলোয়ার হাসান (আবিষ্কার পাবলিকেশন)
দেশি ভূতের গল্প- আবু রেজা (শুদ্ধস্বর)
ভূতের কাণ্ড আহা কি আনন্দ- সাইফুল্লাহ নবীন (রোদেলা)
ভূতেরা সাঁতার জানে না- সমরেশ মজুমদার (নবযুগ প্রকাশনী)
দেশি ভূতের গল্প- আবু রেজা (শুদ্ধস্বর)
ভূতের বাড়ি- কাওসার রহমান (মৃদুল প্রকাশন)
বিবর্তন- রুমানা বৈশাখী (জাগৃতি প্রকাশনী)
শ্মশান ঘাটের ভূত- দেলোয়ার হোসেন (সিঁড়ি)
ভূতশুমারি- আন্দালিব রাশদী (বাংলা প্রকাশ)
হরর ক্লাব- প্রিন্স আশরাফ (মুক্তদেশ প্রকাশন)
ভূতের ভয়- মনোয়ার রহমান হারুন (কালি কলম প্রকাশনা)
আধুনিক বিশ্ববিখ্যাত ১০ ভূতের গল্প; অনুবাদ- শাহীন রহমান (প্রিয় প্রকাশ)
ভূতের সাথে মামদোবাজি- তপন বাগচী (কলি প্রকাশনী)
হিলহিলে ও লম্বা ভূতের গল্প- জাহানারা জামান (অ্যাডর্ন পাবলিকেশন)

মুক্তিযুদ্ধ
কিশোর মুক্তিযুদ্ধসমগ্র- আমীরুল ইসলাম (সময়)
মুক্তিযুদ্ধের কিশোর গল্প- সেলিনা হোসেন (সৃজনী)
মুক্তিযুদ্ধ সমগ্র- এনায়েত রসুল (অক্ষর)
তপনের মুক্তিযুদ্ধ- আনোয়ারা সৈয়দ হক (বিদ্যাপ্রকাশ)
মুক্তিযুদ্ধের কিশোরসমগ্র- মঞ্জু সরকার (বাংলাপ্রকাশ)
মুক্তিযুদ্ধের কিশোর সমগ্র- শাহজাহান কিবরিয়া (অনিন্দ্য)
মুক্তিযুদ্ধের কিশোর গল্প- মাহবুব রেজা (অক্ষর প্রকাশনী)
মুক্তিযুদ্ধের কিশোর ইতিকথা- রাশেদ মামুন (অক্ষর প্রকাশনী)

বিজ্ঞান ও গণিত
মহাকাশের মহাবিস্ময়- আলী ইমাম (সৃজনী)
ছোটদের বিজ্ঞান সিরিজ নলেজ ব্যাংক- আলী ইমাম (ঝিঙেফুল)
বিজ্ঞান ও বিজ্ঞানী- এনায়েত রসুল (আরো প্রকাশন)
বিস্ময়কার প্রাণী- তপন চক্রবর্তী (অনুপম)
এনিমোর লিণ্ডবার্গ এর সমুদ্রের দান-  অনুবাদক : সুধীর কুমার দত্ত (অনুপম)
সাগরতলে প্রাণের মেলা- শাপলা বড়ুয়া
শিশু কিশোরদের বিজ্ঞান ভাবনা, জাগৃতি- এ. ডি. এম. আলী আহম্মদ, (তাম্রলিপি)
পাই ও অন্যান্য মজার সংখ্যা- ড. ওয়াই ই ও অগড্রিয়ান, রূপান্তর : আবুল বাসার (সময়)
অঙ্ক দিয়ে বুদ্ধি বিচার- মোঃ মজিবর রহমান (তাম্রলিপি)
বিজ্ঞানের মজার প্রজেক্ট- ড. আলী আজগর (অনিন্দ্য)
ছোটদের বিজ্ঞানী আইজ্যাক নিউটন- মাধবর রায় (উৎস প্রকাশন)
আকাশ জুড়ে বিমান উড়ে- ডা. হাফিজ উদ্দিন আহমদ (উৎস প্রকাশন)
শূন্য- মীজান রহমান (শুদ্ধস্বর)
গণিতের রহস্য- ডা. সুভাষ চন্দ্রশীল (অক্ষর প্রকাশনী)
শিশু-কিশোরদের বিজ্ঞান ভাবনা- এ.ভি.এম. আলী আহাম্মদ (তাম্রলিপি)
বিজ্ঞান মেলার মজার প্রজেক্ট- জায়েদ পারভেজ যসেফ (শিখা)
অঙ্ক দিয়ে বুদ্ধি বিচার- মোঃ মজিবর রহমান (তাম্রলিপি)
পৃথিবীর পরিচয়- জহুরুল আলম সিদ্দিকী (ঐতিহ্য)
বিজ্ঞান মেলার বিজ্ঞান প্রজেক্ট- অপরেশ বন্দোপাধ্যায় (ইছামতি)
একশো ধাঁধা গনিতের- কামরুজ্জামান জুয়েল (শব্দশৈলী)
বিজ্ঞানভিত্তিক রহস্যগল্প- সৈয়দ নাজমুন নাহার (পিয়াল প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স)
ক্ষুদে বিজ্ঞানী- নাসরীন মুস্তফা (ঝিঙেফুল)
গণিতের ম্যাজিক- মুহাম্মদ হারুন অর রশীদ নেকী (মিজান পাবলিশার্স)

রম্যরচনা
তেতো কথা- নাসিরুদ্দিন হোজ্জার হাসির গল্প (অবসর)
বিচার- নাসিরুদ্দিন হোজ্জার হাসির গল্প (অবসর)
শেয়াল মামার এওয়ার্ড প্রাপ্তি- তৌহিদুর রহমান (ঝিঙেফুল)
জোকস সংকলন- নীল তুষার (সাহিত্য বিকাশ)
জোকসগুলো খুবই মজার- মোহাম্মদ জিল্লুর রহমান (বৈশাখী)

কমিকস
সালোমনের গুপ্তধন (সচিত্র কিশোর ক্লাসিক)- অনুবাদ : অনীশ দাস অপু, সম্পাদনা : নিলয় নন্দী (পাঞ্জেরী পাবলিকেশন্স)
পিটার প্যান (সচিত্র কিশোর ক্লাসিক)- অনীশ দাস অপু (পাঞ্জেরী পাবলিকেশন্স)
বাবু-৬ শাহরিয়ার (পাঞ্জেরী পাবলিকেশন্স)
ষড়যন্ত্র (কমিক্স)- শাহরিয়ার (পাঞ্জেরী পাবলিকেশন)

তোমাদের জন্য আরো
বিশ্বপরিচয়- রবীন্দ্রনাথ ঠাকুর (সৃজনী)
কিশোর নাটক সমগ্র- মুহম্মদ জাফর ইকবাল (অনুপম)
ছেলেবেলার ছেলেমেলা- আমীরুল ইসলাম (বাংলা প্রকাশ)
পাল তুলে যাও কলম্বাস- আমীরুল ইসলাম (আদিগন্ত প্রকাশন)
ওয়েস্ট এন্ড হাই স্কুল- আমীরুল ইসলাম (চারুলিপি প্রকাশনী)
কিশোর গল্পসমগ্র- সংগ্রহ : এনায়েত রসুল (স্বরবৃত্ত)
দানব পাখির রহস্য- আলী ইমাম (শিখা)
সাত সমুদ্র তেরো নদী- আলী ইমাম (তাম্রলিপি)
অরণ্যে তারুণ্যে- দন্ত্যস রওশন (অন্য প্রকাশ)
নোটু নাম্বার টু- দন্ত্যস রওশন (বিদ্যাপ্রকাশ)

ওয়ার্ল্ড’স বেস্ট চিলড্রেন ক্ল্যাসিকস (পৃথিবীসেরা ৬টি কিশোর ক্ল্যাসিক উপন্যাস) - অনীশ দাস অপু (মিজান পাবলিশার্স) মূল্য : ৩৫০.০০
কিশোরসমগ্র- হুমায়ুন কবীর ঢালী (বাংলাপ্রকাশ)
এসো শব্দ বানাই বর্ণ শিখি ছড়া লিখি- আলম তালুকদার (নবরাগ প্রকাশনী)
শিশু-কিশোর সমগ্র- হরিপদ দত্ত (স্বরবৃত্ত প্রকাশন)
ভাষা আন্দোলনের গল্প- আসজাদুল কিবরিয়া (দিব্য প্রকাশ)
চলো যাই নদীর দেশে- তুষার আবদুল্লাহ, কাকলী প্রধান (অনুপম)
ছড়ায় ছন্দে ধাঁধাঁ- মোঃ মাহবুবুর রহমান- (ইছামতি)
ভূতের ইশকুল- ফারুক নেওয়াজ (অক্ষর প্রকাশনী)
দশ দিগন্তের ২০ ভূত- মাহবুব রেজা (অক্ষর প্রকাশনী)
ছোটদের সেরা একুশের গল্প- কাজী কেয়া (অক্ষর প্রকাশনী)
মুক্তিযুদ্ধের কিশোর সমগ- মঞ্জু সরকার (বাংলা প্রকাশ)
ভাষা শহীদদের জীবনী- আহমেদ মাওলা (বিদ্যা প্রকাশ)
নজরুল জীবনের গল্প- রফিকুর রশীদ (স্বরবৃত্ত)
বুড়িগঙ্গা তীরের রহস্যনগরী- সৈয়দ আবদান আহমদ (কাশবন প্রকাশন)
ক্ষুদে বিজ্ঞানী- নাসরীন মুস্তাফা (ঝিঙেফুল)
আরিফা ও তার মাকড়সা-বন্ধু- অস্ট্রিক আর্যু (ভাষাচিত্র)
বিশ্বের শিশুদের হাইকু- অনুবাদ- কাজী শামসুন নাহার (আদর্শ)
ছাত্রশিক্ষক মজার জোকস- রাশেদ মামুন (গ্লোব লাইব্রেরী)
শিশুর স্বপ্ন- কামরুল ইসলাম (জনতা প্রকাশ)
সবুজের জন্য তৃষ্ণা- জাহানারা জামান (অ্যাডর্ন পাবলিকেশন্স)



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এনজে/সাগর/ডিসেম্বর ২৯/২০১২