`হ্যারি পটার গল্পের চিন্তা আমি ট্রেনে বসে পাই...',বললেন জে কে রাউলিং
হ্যারি পটারের স্রষ্টা জে কে রাউলিং যদি তোমার সামনে কোনদিন চলে আসে তাহলে তুমি নিশ্চয় তাকে অনেক অনেক প্রশ্ন করবে। একবার তাকে সামনে পেলেই হল, তাই না? সরাসরি সামনে না পেলেও তার সাক্ষাৎকার থেকে তোমাদের অনেক প্রশ্নের উত্তর মিলতে পারে। চিলন্ডেন বিবিসিতে প্রকাশিত হয়েছিলো জে কে রাউলিংয়ের সাক্ষাৎকার। সেখান থেকে গুরুত্বপূর্ণ অংশগুলো তোমাদের জন্য অনূদিত হল।
কোন শিশু কি আপনাকে কখনো ভয়ঙ্কর কোন প্রশ্ন করেছে?
আমার খুব অবাক লাগে যে বাচ্চারা আমার মতো ভাবতে চেষ্টা করছে। সান ফ্রান্সিসকোতে এক শিশু এরকম একটা প্রশ্ন করেছে। সে বললো, “স্কেবার কোথা থেকে এলো। এই স্কেবারের ইতিহাসটাই বা কী?” অনেকে মনে করে স্কেবার আসলে কোন ইঁদুর। আসলে কিন্তু তা নয়। এটা মূলত একটা ভূতুড়ে জিনিস।
এমনকি কখনো হয় যে, আপনি যা বলেছেন তা না বলে কেউ অন্যকিছু তাদের মত করে প্রচার করে?
অনেক সময় এমন হয়, আমি যা বলি তার অনেকগুলো একসাথে তারা নিজেদের মত করে জোড়া লাগিয়ে ভুল কোন তথ্য বানিয়ে ফেলে। আবার কখনো কখনো এমনও হয় যে, তারা আমার কাছ থেকে যা শুনতে চায় বা অন্য কেউ আমার সম্পর্কে বলেছে তাও আমার বলে চালিয়ে দেয়।
হ্যারি পটার লিখতে আপনার কতটা কষ্ট হয়েছে?
প্রথম যখন আমি হ্যারি পটার লিখতে বসি তখনতো আমি কেঁদেই ফেলেছিলাম।
দ্বিতীয়বার আমি কেঁদেছিলাম যখন চতুর্থ বইটি শেষ করি। মূলত এই বইয়ের শেষে
অনেক গুরুত্বপূর্ণ কিছু ঘটে।
আপনার কোন লেখা কি আপনাকে একাধিকবার লিখতে হয়েছে?
এমনতো অনেক বারই হয়েছে। যখন চতুর্থ বইটি লিখছিলাম তখন এর একটা অংশ কিছুতেই নিজের কাছে পছন্দ হচ্ছিল না। তো সেই অংশটুকু মোট তেরবার লেখার পর শেষবারেরটা পছন্দ হলো তারপর সেটাকে বইয়ে সংযোজন করলাম।
ভক্তদের চাপ, সাংবাদিকদের চাপ সবকিছু আপনার কেমন লাগে?
সত্যি বলতে কি আমি মনে করি, আমার পাঠকরা তাই পড়তে চায় যা আমি আমার বইয়ে
লিখতে পছন্দ করি। তাই আমার কাছে ভক্তদের চাওয়া বা তাদের আবেদন কখনোই
বিরক্তকর লাগে না।
হ্যারি পটার গল্পের ধারণা আপনি কোথা থেকে পেয়েছেন?
আসলে এর ধারণা কোথা থেকে এসেছে আমি নিজেও বলতে পারি না। তবে এটুকু বলতে
পারি এ হ্যারি পটার গল্পের ধারনা আমি ট্রেনে বসেই পাই। ট্রেন আমার খুব
ভালো লাগে।
সাংবাদিকরা আর সাধারণ মানুষেরা যখন আপনাকে শিশুদের বইয়ের কথা বা বইয়ের মূল্যবান কোন কিছুর কথা না বলে শুধু হ্যারি পটারের কথা বলে তখন আপনার কেমন লাগে?
মাঝে মাঝে আসলেই বিরক্ত লাগে।
আপনার বইগুলোতে প্রচুর ল্যাটিন ও রোমান নাম দেখা যায়। আপনি কি স্কুলে ল্যাটিন শিখেছেন?
না, আমি স্কুলে ল্যাটিন শিখিনি। এসব আমি আমার বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় পাই।
আপনার প্রথম বইয়ের নামতো আমেরিকাতে পরিবর্তন করে ফেলা হয়েছে? এ বিষয়টি আপনি কিভাবে দেখছেন?
তারা কিছুটা ভিন্ন নামে বইটি দেখতে চায়। আমিও তাদের ইচ্ছাকে স্বাগত জানালাম। আর তারাও বইটির নাম দিয়ে দিল সর্সেরার’স স্টোন (Harry Potter and the Sorcerer's Stone)।
আপনাকে যদি সেই জাদুর স্কুল হোগওয়ার্টসএ শিক্ষক হতে বলা হয় তবে আপনি কোন বিষয়ে শিক্ষক হতে পছন্দ করবেন?
ওহ! এটা আমার জন্য সত্যিই খুব আনন্দদায়ক হতো! আমি জাদুর শিক্ষকই হতে
পছন্দ করতাম। জাদুর সবচেয়ে মজাটা হলো এটা সাধারণ কোন বস্তুতে বিশেষ গুণ
যোগ করে।
না, না আমি আসলে অনেক ভীতু। সত্যি সত্যি কোন যুদ্ধে যাওয়ার আগে আমি ঘরের কোণে গিয়ে লুকাতাম।
অনেকে বলে ফিরনেজ নামের যে চরিত্রকে আপনি আপনার গল্পে এনেছেন সত্যিই নাকি সেরকম একজন বন্ধু রয়েছে আপনার? কিন্তু আমরা তো এখন পর্যন্তু তেমন কাউকে দেখলাম না।
চোখ খোলা রাখুন দেখলেও দেখতে পারেন।
ক্ষুদে নবীন লেখকদের উদ্যেশে আপনি কি কিছু বলতে চান?
আমি তাদের একটা কথা খুব গুরুত্বের সঙ্গে বলতে চাই, তারা যেন যতটা সম্ভব বেশি বেশি করে পড়ে। তোমাদের শুধু হ্যারি পটার পড়তে আমি বলছি না। আসলে তোমাদের আরও বেশি করে পড়তে হবে আর শব্দ ভান্ডারটা আরও বড় করতে হবে। সেই সঙ্গে নিজের অভিজ্ঞতাকে বেশি করে কাজে লাগাতে হবে।
আপনার যদি অদৃশ্য হওয়ার ক্ষমতা থাকতো তাহলে আপনি কি করতেন?
আমি কী করতাম এ বিষয়ে কখনো ভেবে দেখিনি। এটা না হয় রহস্যই থাক।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/সুয়াইব আল বাকার/এবি/এমআইআর/২৮জুলাই
- আমরা লক্ষ্মীছাড়ার দল
- মায়ের ভালোবাসা
- আলোর পাখি নাম জোনাকি
- আমাদের প্রথম সরকার
- লৌহমানবী মার্গারেট থ্যাচার
- 'কচি-কাঁচা'র দাদাভাই
- প্রকাশক, যারা প্রকাশ করেন বই
- শাহবাগের গল্প
- পৃথিবীর সবচেয়ে বড়ো গুহা
- এক নজরে ২০১৩-এর বইগুলো
- সালতামামি : খবরাখবর
- গ্রিম ভাইদের সেই বইটি!
- গুপ্তধনের সন্ধানে
- কোরবানির ঈদের কথা
- ক্রিকেট বলের কথা
- বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ
- অলিম্পিকের যতো অনুষঙ্গ
- রবি কবির কুঠিবাড়ি
- মে দিবসের গল্প
- হারিয়ে যাওয়া টাইটানিক, খুঁজে পাওয়া টাইটানিক
- 'আজ থেকে বাংলাদেশ স্বাধীন'
- বইমেলায় বইয়ের মেলা'র শেষ
- বইমেলায় বইয়ের মেলা- ৫
- বইমেলায় বইয়ের মেলা- ৪
- ২১ ফেব্রুয়ারির প্রথম গান, কবিতা ও প্রভাত ফেরি
- বইমেলায় বইয়ের মেলা- ৩
- পানিতে এরা কারা আবার!
- বইমেলায় বইয়ের মেলা- ২
- বইমেলায় বইয়ের মেলা
- শুধুই তোমাদের জন্য 'হট্টিটি'
- বেজায় খুশির বড়দিন
- ভাষার খোঁজে নেপালে
- ভ্যাম্পায়ার নয়, বাদুড়!
- পানিতে এরা কারা?
- তেভাগা'র রাণীমা
- সেই ৮টি শাশ্বত ডাকটিকিট
- সবচেয়ে সুন্দর জেলিফিশগুলো
- হারাতে বসা পাখিগুলো
- ছবিওয়ালা নজরুল
- ডোরাকাটা জেব্রা
- বার্লিন দেয়ালের গল্প
- সাদাকো আর সহস্র সারস
- বিজ্ঞানের গুণী ছাত্র রবি
- রবীন্দ্রনাথের লেখা 'বিচিত্রিতা'!
- ভয়ংকর যতো হাঙর
- বহু ভাষাবিদ এক জ্ঞান তাপস
- ডেড সি নিয়ে আরো ১
- ভালো আছি ; বাবাকে ছাড়া- অনন্য আজাদ
- ড. আবদুল্লাহ আল-মূতিকে নিয়ে ছেলে আহমদ নাবীলের স্মৃতিকথন 'আমার আব্বা'
- আমাদের স্বাধীনতার ইতিহাসে ৬ দফা
- দ্রুতগতির উড়ুক্কুরা
- ধাঁধা মিলালেই পুরস্কার
- পরিবেশ কুইজের উৎসবে
- ভয়ংকর-সুন্দরী শুঁয়োপোকা
- মায়ের ভালবাসার দিন
- অবাক করা সবাক নদী
- পৃথিবীর ভয়ঙ্কর সুন্দর সব সড়ক
- আমাজনের গোলাপি ডলফিন
- আমাদের মঙ্গল শোভাযাত্রা
- আকাশ থেকে মহাকাশে
- বিশ্বকাপ ফাইনালের বাকি ৫
- ভূমিকম্প পন্ডিত!
- বিশ্বকাপ ফাইনালের ৪ রোমাঞ্চ
- সাগরতলের ভাস্কর্য রাজ্য
- বঙ্গবন্ধুর ছেলেবেলা
- হারাতে বসা অদ্ভূত বনগুলো
- চলো ঘুরে আসি বিশ্বকাপের চট্টগ্রামে
- বিশ্বকাপের যতো অদ্ভূতুড়ে গল্প
- 'ঢাকার হৃদয় মাঠখানি'
- শহীদ মিনার তৈরির গল্প
- ক্রিকেটের যতো মজারু
- ক্রিকেট মানে ঝিঁঝিঁ পোকা!
- টেনিদা-ঘনাদা-শঙ্কু- ৩ মূর্তি'র গপ্পো
- এই বিশ্বকাপ আসরের যতো স্টেডিয়াম
- ভয়ংকর সুন্দর
- একটি জামার পতাকা হয়ে ওঠার গল্প
- শীতের পিঠার রূপকথা
- বঙ্গবন্ধুর বাড়ি ফেরা
- রংবাহারি পাখির গল্প
- নিউ ইয়ার এলো যেভাবে
- ডিজনিল্যান্ডের ক্রিসমাস
- বড়দিনের গাছ
- সবজান্তা'র ক্রিসমাস
- আমাদের স্মৃতির সৌধ
- জলদস্যু: ব্ল্যাক বিয়ার্ড (শেষ পর্ব)
- জলদস্যু: ব্ল্যাক বিয়ার্ড (৫ম পর্ব)
- ঘুড়ি নিয়ে উৎসব
- জলদস্যু: ব্ল্যাক বিয়ার্ড (৪র্থ পর্ব)
- জলদস্যু: ব্ল্যাক বিয়ার্ড (৪র্থ পর্ব)
- রেইন ফরেস্টের জীব-জন্তু
- কৃষ্ণবিবরের কথা
- জলদস্যু ব্ল্যাকবিয়ার্ড (৩য় পর্ব)
- জলদস্যু: ব্ল্যাক বিয়ার্ড (২য় পর্ব)
- জলদানব টাইগারফিশ
- জলদস্যু: ব্ল্যাক বিয়ার্ড
- নোবেল পুরস্কারের আদ্যোপান্ত
- স্তন্যপায়ী মাছ!
- অক্টোপাসের অষ্টপাশ
- কাঠখেকো ক্যাটফিশ
- না দেখলে আজই দেখো- হীরক রাজার দেশে
- আমাদের জাতীয় কবি'র স্মৃতি নজরুল ইন্সটিটিউট
- বিশ্বসেরা যতো জাদুঘর
- বিচিত্র যতো জাদুঘর
- আজকের সূর্যটা শোক আর মন খারাপের
- সূর্যের বয়স কতো?
- প্রজাপতির বাচ্চা-কাচ্চা
- কোমোডো দ্বীপের ড্রাগন
- ‘ইশান্ত’ এর বন্ধুদের আঁকা ছবির প্রদর্শনী
- সর্প নিয়ে গপ্পো-সপ্পো!
- ইউএফও নিয়ে যতো কান্ড!
- সেরা ৫ কমিক হিরো
- ভয়ংকর সুন্দর ভালকানের পাহাড়!
- ১১ জুলাই : মানুষের সংখ্যা নিয়ে দিবস
- সূর্যের সংসার
- বিষধর ১০ ব্যাঙ এর গপ্পো
- ভারত আবিস্কারের অভিযাত্রা
- গুপ্তধনের সন্ধানে
- বাবা নিয়ে সারাবেলা
- বাবাদের বিচিত্র কাজ
- বিশ্বকাপের এবারের স্টেডিয়ামগুলো
- এভারেস্টের চূড়ায়
- জলদস্যুদের যতো গল্প
- ভ্যাম্পায়ার! ভ্যাম্পায়ার!!
- ফুটবল নক্ষত্র: সেরা কে!
- যতো কাণ্ড বিশ্বকাপে!
- নানা দেশের জাতীয় কবি
- ঝড় ঝাপ্টার কাহিনী
- প্রকৃতির আজব খেয়াল
- মায়ের স্মৃতি মায়ের গল্প
- বিভিন্ন ভাষায় মায়ের ডাক
- অধিকার বিপ্লব আর প্রতিবাদের দিন
- আমাদের যতো নৌকা
- অ্যানিমেশনের মজার জগত
- পাহাড়ি সিংহের বিচিত্র জীবন
- এবারের অ্যাস্ট্রো-অলিম্পিয়াড
- আমার বাবা
- টুঙ্গিপাড়ার খোকা
- সবচে বড় কুকুর জর্জ
- জলাভূমির মৃত্যুদানব
- তাইশানের বাড়ি ফেরা
- ভাষার জন্য যুদ্ধ
- প্রিয় লেখকের প্রিয় বই
- 'বেলজিবুফো' নরকের ব্যাঙ!
- ভীতুর ডিম!
- রঙীন ডাইনোসর!
- ২০১০ এর ১০ শপথ
- ভার্জিনিয়ার চিঠি
- ক্রিসমাস পাজল
- নানা রঙের ক্রিসমাস
- ক্রিসমাস ট্রি অর্নামেন্ট
- ক্রিসমাস স্টকিং
- বুড়ো দাদুর কথা
- স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো
- গল্পে ছড়ায় ছবিতে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস
- কাগজের সাপ কামড় দেয় না
- ডামইয়াং এর অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে
- জয়তু শৈশব
- সুডোকু : চেষ্টা করো, ভুল করো, ঠিক করো
- এসো আঁকি মজার কার্টুন
- যাবে নাকি ডিজনিল্যান্ড?
- হারিয়ে যাচ্ছে পান্ডা!
- সোয়াইন ফ্লু: ঘাবড়াও মাৎ, নিজে হও সাবধান
- অনন্য এক কবির গল্প
- আমাদের সূর্য আমাদের 'রবি'
- হিরোশিমার চিলড্রেন্স পিস মন্যুমেন্ট
- 'বাবা' ডাক বিভিন্ন ভাষায়!
- বাবাকে নিয়ে মুভি, বাবার সঙ্গে মুভি
- কল্পনার রোবট, বাস্তবের রোবট
- মায়ের মতো মা
- মে দিবসের ইতিকথা
- ছুঁতে চাই অনন্ত আকাশ
- প্রাণের মেলা- নববর্ষ
- প্রাণের মেলা নববর্ষ
- বুড়ো 'রিপ ভ্যান উইংকেল'
- লাল সবুজের পতাকা
- জীবজগতে বেঁচে থাকার কৌশল- ইকোসিস্টেম
- বুদ্ধিমান ডলফিন
- হাজার বইয়ের রাজ্যে চলো...
- স্মল পক্সের বিরুদ্ধে শিশুদের যুদ্ধ
- টিউলিপ ও রাজকুমারী
- দশই মুহররম
- নাম ছিলো তার প্লুটো
- মাটির হাঁটাহাটি
- সবার প্রিয় মার্ক টোয়েন
- বই পাগল একজন
- গ্যালিলিও ও বৃহস্পতির চাঁদ
- চাঁদের পাহাড়
- চোখের ঢাকনা
- মাটির সেনাবাহিনী
- বিড়ালের ভাষা
- কানের আবার পোষাক!
- চপষ্টিক
- ভালোবাসার লবণ
- এক নজরে বারাক ওবামা
- ২০০৮ সালের নোবেল পুরস্কার যাদের ঘরে গেল...
- দাবার জন্মকথা
- গল্পের জাদুকর ঈশপ
- রেড ইন্ডিয়ান: ভুল নামই যাদের পরিচয়
- হাজার বছরের বিষ্ময় পিরামিড
- মজার কমিকস টিনটিন
- টুথপেস্টের কথা
- ইউএফও: এক অজানা রহস্য
- রেইনফরেস্টের গল্প
- দেশ-বিদেশের ঈদের খুশি
- এনিড ব্লাইটনের গল্প
- বন্ধু সবুজ চিরদিন...
- `হ্যারি পটার গল্পের চিন্তা আমি ট্রেনে বসে পাই...',বললেন জে কে রাউলিং
- ফলের রাজপুত্তুর
- আহা, বাইসাইকেল!
- বৃষ্টি উৎসব
- বাবার জন্য ভালোবাসা
- আমাদের দুখু মিয়া
- মা কে নিয়ে ছড়া কবিতা
- রোকনুজ্জামান খান দাদাভাই








