Chora

পাখির খোঁপায় ফুল

সারওয়ার-উল-ইসলাম

ফুলের পাশে পাখি
পাখির পাশে ফুল
আঁকার পরে ওরা
বাধায় হুলুস্থুল।

পাখি বলে, ফুলকে
দে না পাখা চুলকে।

ফুল বলে, ও পাখি
বাধবে না খোঁপা কি?

পাখির খোঁপায় ফুল
নেই তো হুলুস্থুল।