Chora

সূর্য ওঠার দিন

আহমদ রাজু

খুকুর মুখে চাঁদের আলো
উছলে পড়ে রোজ,
বৃষ্টি মেয়ে সৃষ্টি নিয়ে
তাই রাখেনা খোঁজ।

ব্যস্ত যত ফুল পাখিরা
শিশির ভেজা ভোর,
সূর্য ওঠার আগেই তারা
খুলেছে আজ দোর।

ওই যে দেখ মানিক আমার
মাখছে গায়ে সোনা,
সেযে আমার বাংলা মাটি
যায়না তাকে গোনা।

 

বসুন্দিয়া মোড়, সদর, যশোর।