Chora

আমাদের বড়দিন

বেবী মওদুদ

বড়দিন উৎসব ঘরে ঘরে আলো
মুছে দাও মনে আছে যত সব কালো।

ঘুম থেকে উঠে পাবে যতো উপহার
ভাগ করে নেবে সব বন্ধু তোমার।

শান্তা কজ এসে ঘরে রেখে যাবে
কেক আর চকলেট পেটভরে খাবে।

এই দিন শান্তি যে ঘরে ঘরে আসে
যিশুর জন্মদিন ফুলে ফুলে ভাসে।

বিশ্বটা হয়ে উঠুক শুদ্ধ ভালো
সত্য ও মানবতার প্রদীপ জ্বালো।

হাত তুলে গাও গান ভালোবাসো যিশু
ভালো রেখো আমাদের অসহায় শিশু।