চৈত্রের ছড়া
শুভ অংকুর
একটি দুটি কাক ছিলো
দুপুর রোদে ডাকছিলো
খাবার কিছুই পাচ্ছিলো না
সেই কথাটাই ভাবছিলো।
একটি দুটি হাঁস ছিলো
পুকুর ধারে ডাকছিলো
জলের তলে ডুব দিয়ে
শামুক খুঁজে খাচ্ছিলো।
একটি দুটি রাত ছিলো
ঝিঁঝিঁ পোকার ডাক ছিলো
গাছের পাতা স্থির ছিলো, তাই
গরম শুধুই লাগছিলো।।











