Chora

খোকার ডিঙ্গা এবং সপ্তম নৌবহর

সাইফুল্লাহ মাহমুদ দুলাল

ডিঙা নিয়ে ছুটলো খোকা
হাতে খেলনা তরবারি,
গুড়িয়ে দিবে মার্কিনীদের
নৌবিহার আর ঘরবাড়ি।
লেজ গুটিয়ে পাক্ পালালো
খোকা এখন কারিগর,
স্বাধীন দেশে খোকাখুকি
গড়বে নতুন বাড়িঘর।