লক্ষ প্রাণের বিনিময়ে
লুৎফর রহমান রিটন
এই আমাদের পতাকা আর
এই আমাদের গান
প্রাণের দামে কিনেছি ভাই
নয়তো কারো দান।
বাংলা মায়ের মান বাঁচাতে
বাংলা মায়ের মান
সাগর সমান রক্ত দিলো
তিরিশ লক্ষ প্রাণ।
শ্রদ্ধাভরে স্মরণ করি
আজকে তাদের কথা
যাঁদের প্রাণের বিনিময়ে
পেলাম স্বাধীনতা।











