Chora

বৈশাখী উৎসবে

সোহরাব শান্ত

শাখে শাখে পাখি ডাকে
রোদে পোড়া বৈশাখে।

 

আমি ডাকি কই তোরা
আয় সবে গাই গান
বৈশাখী উৎসবে
ভরবে মন প্রাণ।

ছোট বড় সবে মিলে
উৎসবে মাতি রে
পিছে ঠেলে পুরাতন
সুখে মালা গাঁথি রে।

মিলেমিশে একসাথে
গড়বই দেশটা
এই পণ মনে রেখে
করে যাই চেষ্টা।