শিশুর পদ্য
দন্ত্যস রওশন
১.
মা বলেছেন
এসো সোনা পড়াই
একাত্তরে
পিপলু করে লড়াই।
অস্ত্র হাতে
পিপলু করে লড়াই
পাকিস্তানি
আর্মি বলে ডরাই।
২.
মা বলতেও
যুদ্ধ করতে হয়
বায়ান্নতে
তাজা প্রাণের ক্ষয়।
অনেক রক্ত
একাত্তরে এসে
যুদ্ধ ছড়ায়
সারা বাংলাদেশে।
রক্ত দিয়ে
পেলাম স্বাধীন দেশ
মুক্তিযুদ্ধের
গল্প হয় না শেষ।
৩.
একাত্তরে
যুদ্ধ হলো দেশে
সব বাঙালি
ছিল বীরের বেশে।
সব বাঙালির
অস্ত্র ছিল কাঁধে
পাকবাহিনী
পড়ল ভীষণ ফাঁদে।
ফাঁদে পড়ে সবাই কুপোকাত
গর্জে ওঠে চৌদ্দ কোটি হাত।











