তেলাপোকা
লুৎফর রহমান রিটন
তেলাপোকা দেখলেই
ভয় পায় আপা
শুরু হয় চিৎকার
আর কাঁপি-কাঁপা!
ভয় পায় আন্টিরা
ভয় পায় নানি
তেলাপোকা মেয়েদের
করে হয়রানি।
তেলাপোকা তেলাপোকা
তেলা তেলা তেলা
তোর কাঁপাকাঁপি দেখি
ছেলেদের বেলা...!

তেলাপোকা দেখলেই
ভয় পায় আপা
শুরু হয় চিৎকার
আর কাঁপি-কাঁপা!
ভয় পায় আন্টিরা
ভয় পায় নানি
তেলাপোকা মেয়েদের
করে হয়রানি।
তেলাপোকা তেলাপোকা
তেলা তেলা তেলা
তোর কাঁপাকাঁপি দেখি
ছেলেদের বেলা...!

