আমার মা
বেবী মওদুদ
মাগো আমার মা
চোখ বুজলে তোমায় দেখি
চোখ খুললে না।
ঘুরে বেড়াই সকাল দুপুর
বাজিয়ে বাঁশি পাতার নুপুর
দুধ মাখা ভাত গুড়ের পায়েশ
কেউ বলে না খা।
মাগো আমার মা
চোখ বুজলে তোমায় দেখি
চোখ খুললে না ॥
হাট বাজারে বোশেখ মেলায়
জোৎস্নাঝরা রাতের বেলায়
মায়ের গান গাইলে সবাই
বলে আবার গা।
মাগো আমার মা
চোখ বুজলে তোমায় দেখি
চোখ খুললে না ॥
ঘুম আসেনা চোখের পাতায়
একলা ঘরে অশ্রু গাঁথায়
কাঁদতে কাঁদতে জীবন কাটে
বুকে ব্যাথার ঘা
মাগো আমার মা
চোখ বুজলে তোমায় দেখি
চোখ খুললে না ॥
বুকের ভেতর কষ্ট বাজে
হারিয়ে যাই তোমার মাঝে
শূন্য লাগে এই পৃথিবী
একটু দেখে যা।
মাগো আমার মা
চোখ খুললে তোমায় দেখি
চোখ খুললে না ॥
একা একা বেড়াই ঘুরি
শীতে কাঁপি রোদে পুড়ি
বৃষ্টি হলে শরীর ভেজে
একটি পাখির ছা।
মাগো আমার মা
চোখ বুজলে তোমায় দেখি
চোখ খুললে না ॥











