Chora

বর্ষার ছড়া

বেবী মওদুদ

বর্ষা এলে বৃষ্টি ঝরে
টাপুর টুপুর
রোদটা কোথা ঘুমিয়ে থাকে
সকাল দুপুর।
আকাশ জুড়ে কাজল মেঘের
আসা যাওয়া
কেয়া বনের ফুলের বাসে
বাদল হাওয়া।
বৃষ্টি ভেজা সারাটা দিন
ঘুমিয়ে কাটে
জল জমেছে উঠোান জুড়ে
খেলার মাঠে।
টিনের চালে বৃষ্টি ঝরে
 টাপুর টুপুর
শিরিষ শাখায় নদীর বুকে
বাজায় নূপুর।