হবুগবু
এনায়েত রসুল
হেঁটে হেঁটে চলে সে
ছুটে ছুটে যায়
মাঝরাতে ঘরে বসে
ছোলা-বুট খায়।
পালোয়ান নয় তবু
বুকডন দেয়
একটানে দুহাতে
গাছ তুলে নেয়।
বড়সর গোঁফ তার
থলথলে ভুড়ি
বয়সটা বড়জোর
উনিশ কি কুড়ি।
নাম তার হবগবু
বাড়ি চাঁদপুর
পিছলে পরে গেলে
হয় চুরচুর।











