Chora

নিজের মনেই হাসে

জগলুল হায়দার

লোকটা বোকা
জোনাক পোকা
গোনে-
রোজ-ই মনে মনে।

জোনাক পোকার কয়টা দাড়ি
কয় গাছি তার চুল
নিকেশ করে গুনতে থাকে
আগা-গোড়া মূল।

জোনাক পোকার জটায়
রাত্রি সাড়ে নটায়
আলোর বাতি
ভালোর বাতি
ভাসে-
ভুল বুঝে তাই
লোকটা শেষে
নিজের মনেই হাসে।