তবু ঈদ তোমাকেই....
দন্ত্যস রওশন
চলো গাওছিয়া
চলো চাঁদনিচক
শপিং স্মৃতিরা
করে ওঠে ঝকমক
ঝকমক করে
উঠেছে আজ
সকল দোকানপাট
সবুজ জমিনে
নামাজ হবে
শোলাকিয়া বড় মাঠ
মাঠে মাঠে হবে কোলাকুলি
কোথাও যেন না ফোটে গুলি
শান্তি আসুক ফিরে
ঈদুল ফিতর ঘিরে
ঘিরে থাকুক সব্বাই
ধনী আর মিসকিন
ঘরে ঘরে আজ
আসুক সোনার দিন
সোনার দাম তো
অনেক টাকা ভরি
তবু কারো কারো
সোনায় বাধানো ঘড়ি
ঘড়ি দেখি আর
তারিখ দেখি
চাঁদ দেখা কমিটি
করিছে কে কি
কী দিয়ে দেখবে চাঁদ
তৈরি থাকুক তারা
কবে ঈদ হবে
দ্বিধায় থাকে পাড়া
পাড়ায় পাড়ায় খুশি
আদরের কিল ঘুসি
খুঁজে পাওয়া ভার
রাম গড়–রের ছানা
হাসে সকলে
নাতি আর ছোট নানা
নানা দাদা
গরীব দুঃখী
সকলের হোক ঈদ
ক্ষুধার জ্বালায় বস্তিবাসির
পালিয়ে না যায় নিদ
নিদ হইলো
পুরানো শব্দ
যাহাকে বলে ঘুম
ঘুম নাই চোখে
ঈদের জন্য
পড়িয়াছে দেখো
কেনাকাটার মহাধুম
ধুম ধারাক্কা
এই ঈদেতেই বেশি
শৈশবে ঈদ
কে ভুলিতে পারে
ঈদ তোমাকেই
ভালোবাসি।











