Chora

বৃষ্টি

ফয়েজ রেজা

বৃষ্টি নামে ঘাসের ডগায়
বৃষ্টি নামে গাঙে
বৃষ্টি নেমে জলজীবনের
এপার ওপার ভাঙে।

উঠানজুড়ে বৃষ্টি উড়ে
বৃষ্টি নাচে, হাসে
বৃষ্টি এসে প্রাণ জাগালো
কচি দুর্বাঘাসে।

মুষলধারে বৃষ্টি পড়ে
জলে রাস্তা ভরা
বৃষ্টি হলো নতুন গানের
অলেখা অন্তরা।