Chora

বড়দিন

ফয়েজ রেজা

মুখে হাসি মনে সুখ ঘোরে
বড়দিন এলো ঘরে ঘরে
গোশালায় জ্বলে ওঠা আলো
মুঠো ভরে পৃথিবীতে জ্বালো
মুছে দাও যতো পাও ধুলো
জীবনের যন্ত্রণাগুলো।