Chora

দারুণ দুপুর

ফয়েজ রেজা

মাঠে কড়া রোদের তাপে
ক্লান্ত যখন কাজের চাপে
মন থাকে না মনের ভিতর
মন ছুটে যায় দূরে,
মন মাতিয়ে রাখো দারুণ
দুপুরে দুপুরে।

এই জীবনের বাঁকে বাঁকে
প্রতিক্ষণের ব্যস্ততাকে
ছুটি দিয়ে প্রাণের গিটার
বাজাও নতুন সুরে,
মন মাতিয়ে রাখো দারুণ
দুপুরে দুপুরে।

মাথার উপর কড়া রোদ্দুর
রোদের তাতে ভাঁজা দুপুর
ভীষণ ভবঘুরে,
মন মাতিয়ে রাখো দারুণ
দুপুরে দুপুরে।