Chora

খেজুর রসে

আরিফ হাসান


চরকা কাটা চাঁদের বুড়ি
চাঁদ থেকে আয় নেমে,
নামতে গিয়ে শীতের ভয়ে
যাস না রে তুই থেমে।

শিশির ভেজা নরম ঘাসে
রাখবি যখন পা,
হয় তো শীতে একটুখানি
কাঁপবে রে তোর গা!

হলপ করে বলতে পারি
ভাবিস না সব চাপা,
খেজুর রসে চুমুক দিলে
দূর হবে তোর কাঁপা!