গাছের গোসল
জগলুল হায়দার
গাছ গাছালির স্নান প্রয়োজন
আকাশ বুঝি জানলো
তাই সে মেঘের শাওয়ার ছেড়ে
অঝোর ধারা আনলো।
গাছের বাড়ি বাথটাব নেই
বৃষ্টি-শাওয়ার ভরসা
বৃষ্টি ধুলেই পাঁপড়ি-পাতা
সাবান ছাড়াই ফর্সা।
গাছ যায় না শ্যাম্পু-সাবান
পারফিউমের বাজারে
গাছ বলে ও আষাঢ়-শ্রাবণ
তোরাই ধুইয়ে সাজা রে










