রোজ সকালে
জগলুল হায়দার
সূর্য ঊষায় রোদের ছোঁয়ায়
ভাঙবে পাতার ঘুম
জাগবে পাতা লাগবে যখন
দখিন হাওয়ার চুম।
দখিন হাওয়ার চুমোয়
কেউ কি বলো ঘুমোয়
কেউ কি বলো মিস করে এই
শোভন-লোভন সময়।
মিস করে না পাতায়
তাইতো রুটিন খাতায়
এই কথা তার ল্যাখা
রোজ সকালে রোদের সাথে
ঘুম ভেঙে ঠিক ওদের সাথে
করতে হবে দ্যাখা।











