(ইতল বিতল বইটি থেকে)
সুফিয়া কামালের ছড়া
১.
গোল করোনা গোল করোনা
ছোটন ঘুমায় খাটে
এই ঘুমকে কিনতে হলো
নওয়াব বাড়ীর হাটে
২.
রান্নাঘরে কান্না শুনি
হান্না নাকি রাঁধছে-
ওম্মা! দেখি চুলার উপর
উপুড় হয়ে কাঁদছে
ব্যাপারটা কি ব্যাপারটা কি
তাকেই জিগেস করি-
বলল, যদি জ্বললে চুলো
নিজেই পুড়ে মরি।











