বৃষ্টির ছড়া
বেবী মওদুদ
শ্রাবণের বৃষ্টি
একি অনাসৃষ্টি।
আকাশের কালো মেঘ
বাতাসের গতি বেগ।
নেই নেই রোদদুর
চোখ যায় যত দূর।
ভেজা ভেজা দৃষ্টি
শ্রাবণের বৃষ্টি।
কাকগুলো ভিজে ভিজে
যাবে কোথা খাবে কি যে।
ঘরে ঘরে হাহাকার
দিন কাটে অনাহার।
শ্রাবণের বান এসে
দেশটাকে দিল ভেসে।
বাঙালির কৃষ্টি
শ্রাবণের বৃষ্টি।











