Chora

বর্ষা উৎসব

শুভ অংকুর

মনের মধ্যে ইচ্ছে যত
দিচ্ছে হামাগুড়ি
মেঘের ডানায় মনকে রেখে
যাচ্ছি মেঘের বাড়ি।

মন কিবা কয় যা ইচ্ছে তাই
গোলমেলে সব কাজ
ভিজে এক সা কাপড় আমার
বৃষ্টি মাথায় আজ।

বৃষ্টি নামুক বৃষ্টি নাচুক
কাকভেজা হোক সব
বৃষ্টি মাথায় উঠবে জমে
বর্ষারই উৎসব।