Chora

দক্ষিণ হাওয়া

তাজুল ইসলাম

দক্ষিণ ধারের দরজা দিয়ে ঢুকছে ঘরে হাওয়া
হাওয়ার ডাকে একটি কিশোর ভুলল নাওয়া খাওয়া।
শান্ত মনে জুড়ল দু’টি প্রজাপতির পাখা
ছোট্ট ঘরে মনটা এখন যায় না বেঁধে রাখা।
 
হাওয়ার তালে ছুটে বেড়ায় বন-বনানী মাঠে
জানলা পাশে কোকিল গানে সন্ধ্যাবেলা কাটে।
নিঝুম রাতে চাঁদের দিকে হাত বাড়িয়ে বলে
‘আজকে আমি তোমার মত না ঘুমানোর দলে’।
 
এই কিশোরের কাণ্ড দেখে আম্মা ভীষণ খুশি
‘এমন একটি দুষ্ট ছেলে আমার বুকে পুষি’।