ঘুড়ি
ফয়েজ রেজা
মাথার উপর মেঘ ওড়ে না
আমি মেঘে উড়ি
ছন্নছাড়া জীবন আমার
সুতো ছেঁড়া ঘুড়ি।
ডিগবাজি খাই গাছে গাছে
বাতাসে খাই দোলা
কালো মেঘের ঢেউ দেখে হই
উদাস আত্মভোলা।
জলে ভেজা রংধনুটির
পাশে আমার বাড়ি
আমার বাড়ির উপর দিয়ে
চলে চাঁদের গাড়ি।
চাঁদের পিঠে চড়ে আমি
ছুটি নিরুদ্দেশে
আমার সঙ্গে মেঘের মতো
আর কে যাবে ভেসে।
আর কে হবে ঘুড়ির মতো
এমন ছন্নছাড়া
ঘুড়ি হলে কেউ দেবে না
পড়তে বসার তাড়া।











