সে আমার ছোট বোন
অশোকেশ রায়
আমার আছে চাঁদের কণা লক্ষী সোনা ডাকা,
আমার আছে খুনসুটি রাগ-অভিমানের পালা
আমার আছে ঝগড়াঝাটি চিমটি খাবার জ্বালা
আমার আছে এক প্রিয় মুখ ভালোবাসায় ঢাকা।
আমার আছে কোমল দু’চোখ মায়ায় ভরা বাঁকা,
আমার আছে টোল পড়া গাল মিষ্টি হাসিমাখা
আমার আছে রাঙা হাতের রাখি বেঁধে রাখা
আমার আছে এক প্রিয় মুখ হৃদয় ছুঁয়ে থাকা।
আমার আছে আদর-সোহাগ স্নেহের বাঁধন পাকা,
আমার আছে গল্প-মজা হাসি খেলায় মাতা
আমার আছে মধুর জীবন রঙিন ছবির খাতা
আমার আছে এক প্রিয় মুখ স্বপ্ন দিয়ে আঁকা।











