দেশ
আহাদ আলী মোল্লা
পাখপাখালির সোনার দেশে
সবুজ শ্যামল ছবি,
হাজার নদীর ছন্দ-জোয়ার
থাকতে ঘরে দেয় নাতো আর
উদাস বাউল মনটাকে সে
নেয় বানিয়ে কবি।
ছয়টি ঋতু বারো মাসে
নানান রঙে-রূপে আসে
শীত-গরমের খেলায় মাতে
হাজার কুটুমপাখি;
হরেক রকম স্বপ্ন নিয়ে
বাংলাদেশে থাকি।











