যেমন খুশি তেমন করে
শুভ অংকুর
উঠছে বেজে ঢোলের তাল
কানটা পেতে শোন্
আসছে ভেসে খুশির দিন
উদাস করে মন।
যেমন খুশি তেমন করে
ঘোরার মত দিন
চোখ রাঙানো খুব শাসানি
ভুলে যাবার দিন।
ঈদ যদি হয় খুশির তবে
গোমড়া মুখে নয়
হাসব খেলব ঘুরবো খুব
এমন যেন হয়।











