Chora

কোরবানি

জগলুল হায়দার

কোরবানি কোরবানি
চারপাশে শোর বাণী
কোরবানি করো।
ভেতরের পশুটার
গলে ছুরি ধরো।

পশুদের মাংস-
হাড্ডি বা রক্ত,
নয় খোদা নয় মোটে
এসবের ভক্ত।

খোদা চায় ত্যাগ শুধু
দিয়ে হও ধন্য;
মানুষ মানুষ হও
মানুষের জন্য।