শীত সকালে
কামাল হোসাইন
ঝিরঝিরানো ঠান্ডা হাওয়ায়
ঝান্ডা ওড়ায় শীত
হেমন্তআজ করছে হিসাব
কার হলো হার-জিত।
সন্ধ্যা হলেই নীল কুয়াশার
বাড়তে থাকে ভিড়
জোনাক পোকা ঝাপসা আলোয়
সাজায় বনের নীড়।
শিশির ধোয়া শুভ্র সকাল
মিঠেল রোদের হাট
মুচকি হাসে হলদে বরণ
সরষে ক্ষেতের মাঠ।
ধুম পড়ে যায় পায়েস-পিঠার
সকাল হলে রোজ
রাত পোহাতেই ছেলে-বুড়োর
রসের হাঁড়ির খোঁজ।











