খুকু কেন
নিয়াজ মোর্শেদ
খুকু কেন প্রাণ খুলে হাসেনি
তাই রাতে চাঁদ মামা আসেনি
পাখি সব ক’রে রব ডাকেনি
ঘুম ছেড়ে গাছপালা জাগেনি।
খুকু কেন গেয়ে গান নাচেনি
তাই রাগে ফুলগুলো ফোটেনি
পাতা সব ডালে ডালে সাজেনি
ফলগুলো আড়ি করে পাকেনি।
খুকু যেই প্রাণ খুলে হাসলো
তাই রাতে চাঁদমামা আসলো
পাখি সব করে রব ডাকলো
ঘুম ছেড়ে গাছপালা জাগলো।
খুকু যেই গেয়ে গান নাচলো
সেই বাগে ফুলগুলো ফুটলো
পাতা সব ডালে ডালে সাজলো
ফলগুলো আড়ি ভুলে পাকলো।











