Chora

আজ এসেছে সূর্য হাসি

মোমিন মেহেদী

আবার এলো বছর ঘুরে
নতুন আলো সত্যি।
পালিয়ে গেছে পালিয়ে গেছে
দুঃখ দেয়া দত্যি।
 
আলো এলেই পালায় পালায়
তা না এলে কেবল জ্বালায়;

জ্বালায় পড়ে আনলো ডেকে
সবুজ সূর্য হাসি,
আমরা এমন আলোয় যেতে
সবাই ভালোবাসি।
 
আজ এসেছে সূর্য হাসি
আর এসেছে শান্ত
নতুন আলোর আরাম পেতে
শীতকে ডেকে আন তো!
 
শীতের সাথে থাকবে শিশির
থাকবে হাসির রেখা
শীতের পিঠে পায়েস যাবে
নতুন আলোয় দেখা।