Chora

শীতের দিনে

কামাল হোসাইন

শীতের দিনে আয়েস করে
পায়েস-পিঠা খাও
সকালবেলা একটু পায়ে
শিশির মেখে নাও।

শীতের পরশ হিম-কুয়াশায়
শিরশিরানো মন
তীব্র শীতে বুকের ভেতর
যায় বেড়ে কম্পন।

হলুদ বরণ সরষে ক্ষেতে
হাওয়াতে দেয় দোল
মৌমাছিরা গুনগুনিয়ে
খুশিতে উতরোল।