যদি
এনায়েত রসুল
আমাদের দিন যদি
শুরু হতো রাতে
চাঁদ যদি ছুটে এসে
ধরা দিতো হাতে
আকাশের মিটিমিটি
তারারা যতো
ইশকুলে যেতো যদি
আমার মতো
সূর্য ডোবার দিক
হতো যদি পুব
তুমি জেনো তবে ভাই
মজা হতো খুব।

আমাদের দিন যদি
শুরু হতো রাতে
চাঁদ যদি ছুটে এসে
ধরা দিতো হাতে
আকাশের মিটিমিটি
তারারা যতো
ইশকুলে যেতো যদি
আমার মতো
সূর্য ডোবার দিক
হতো যদি পুব
তুমি জেনো তবে ভাই
মজা হতো খুব।

