বইয়ের পাতায় ঘুমিয়ে আছে
জিয়া হক
বই বই বই
কই কই কই?
বইমেলাতে ঐ!
বইমেলাতে ঐ!
ভালোর সাথে
আলোর সাথে
থাকতে হলে বই-
পড়তে হবে,
গড়তে হবে
জীবনটাকে সই।
নদীর ছন্দ
ফুলের গন্ধ
লালন করে বই,
বইয়ের পাতায়
ঘুমিয়ে আছে
রাজ্যের হইচই।

বই বই বই
কই কই কই?
বইমেলাতে ঐ!
বইমেলাতে ঐ!
ভালোর সাথে
আলোর সাথে
থাকতে হলে বই-
পড়তে হবে,
গড়তে হবে
জীবনটাকে সই।
নদীর ছন্দ
ফুলের গন্ধ
লালন করে বই,
বইয়ের পাতায়
ঘুমিয়ে আছে
রাজ্যের হইচই।

