আকাশ ছোঁবো
মুহসীন মোসাদ্দেক
মেঘের ওপর বাড়ি
গড়তে যদি পারি-
রাত কী দিন
যখন তখন
আকাশটাকে ছোঁবো!
জানি তো নয় সোজা
তবু সুযোগ খোঁজা-
পারি যদি
পাখি হয়ে
আকাশটাকে ছোঁবো!
তাও যদি না হয়
স্বপ্নে কীসের ভয়-
হোক না ঘুমের
ঘোরে তবু
আকাশটাকে ছোঁবো!











