Chora

হরিণ

চন্দন চৌধুরী

এবার আমি শিং লাগিয়ে
হব হরিণছানা!
নাস্তা খাব পালংশাকে
চাঁদের আলো খাব ফাঁকে
পূর্ণিমাতে একলা একা
চাঁদে দেব হানা!

এবার আমি হরিণ হব
মানুষ হওয়া মানা!