Chora

চাঁদের বিপদ

উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

চাঁদটাকে ভাই দেখেছিলুম থালার মত গোল,
এই যে দুদিন আগে;
আজকে যেন আমার চোখে কেমনতর ঠেকে,
নতুনতর লাগে।
খানিকটা তার খসে গেছে, ওরে ও ভাই কেমন করে
নাইকো তা তো জানা।
চাঁদের বুড়ি অসাবধানী ফেলে দিয়ে ভাই, বুঝি
ভেঙেছে তার কানা।
বৃষ্টি পড়ে ধুয়ে গেছে, হতেও পারে তাও,
অনেকখানি সুধা,
চকোর পাখি জব্দ এবার, কেমন করে ভাই,
মিটাবে তার ক্ষুধা?
আয় না রে ভাই, ছুটে যাই, খুঁজি চারি দিকে,
পাতি পাতি করে,
সুধার রাশি কোথায় জড়, চাঁদের কণাটুকু,
কোথায় আছে পড়ে?