কাল বোশেখী
অনিক খান
ঐ এসেছে ঐ এসেছে
কাল বোশেখী ঝড়
যাচ্ছে উড়ে টিনের চালা
বসত বাড়ি, ঘর।
আমগুলো সব পড়বে ঝরে
থাকতো যেসব ঝুলে,
গাছের মালিক নাখোশ বেজায়
হাসছে ছেলেপুলে।
আম কুড়াতে ছুটবে তারা
হোক সে রাতের বেলা,
ঠান্ডা লেগে কাঁপবে হিহি
এটাই মজার খেলা।
এই সময়ে তাই দেখা যায়
দুঃখ বাড়ে কারো
আবার কারো জোড় আকুতি
‘ঝড়, তুমি প্লিজ বাড়ো!’











