Chora

বেজায় গরিব!

লুৎফর রহমান রিটন

নেই কোন ড্রাইভার
আছে শুধু গাড়ি
দারোয়ান নেই, শুধু
আছে দুটো বাড়ি।

বাগান রয়েছে তবে
তাতে নেই মালি,
আমাদের ধনী বলে
লোকে খালিখালি!