এমনি করেই
আরিফ হাসান
খেতে এলেই দুষ্টু খোকার
হাত করে নিশপিশ,
চুল ধরে মা’র টান দিয়ে সে
নিজেই বলে,ইশশ!
চুল ছেড়ে মা’র পিঠে খোকা
দুম করে দেয় কিল,
কিল খেয়ে মা পিছন ফিরে
হাসে যে খিলখিল।
এরই ফাঁকে ভাত নিয়ে সে
দেয় জোরে এক ছুট,
ছুটতে গিয়ে আছাড় খেয়ে
যায় সরে নয় ফুট!
ইশশ! বলে মা যেই ছুটে যায়
অমনি খোকা হাসে,
এমনি করেই রোজ খোকাটা
খেতে ভালোবাসে।











