বোকার হদ্দ
এনায়েত রসুল
যাচ্ছিলাম মামাবাড়ি
বুনো পথ দিয়ে
দু পকেটে ভরা ছিলো
দুধ আর ঘিয়ে।
মামা দেখে রেগে বলে
একি তোর কাণ্ড
ঘরে কি ছিলো না আর
ভালো কোন ভান্ড।
এভাবে আনে কেউ
দুধ আর ঘি,
বোকার হদ্দ তুই
ছিঃ বাবা- ছিঃ।

যাচ্ছিলাম মামাবাড়ি
বুনো পথ দিয়ে
দু পকেটে ভরা ছিলো
দুধ আর ঘিয়ে।
মামা দেখে রেগে বলে
একি তোর কাণ্ড
ঘরে কি ছিলো না আর
ভালো কোন ভান্ড।
এভাবে আনে কেউ
দুধ আর ঘি,
বোকার হদ্দ তুই
ছিঃ বাবা- ছিঃ।

