কান কথা
সাজেদা সুলতানা জেন্সী
কান কথা শুনে শুনে
কানা বুড়ি চলে,
যারে পায় তার কাছে
কান কথা বলে।
দিনের শেষে দেখা গেল
তার সারা বাড়ি,
মা-বাবা ভাই-বোন
লেগে গেছে আড়ি।
সাজেদা সুলতানা জেন্সী
শ্রেণীঃ নবম, শাখাঃ ‘ক’
রোল নং-১১
দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয়
দাগনভূঞা, ফেনী











