Chora

ডোন্ট ওরি বি হ্যাপি

ওবায়দুল গনি চন্দন

শিশুর হাসি মায়ের কান্না
খবরে কেউ কি দেখতে পান না ?
তোমার গান আর সুখের ছোঁয়া
এই আসে, যায় আবার খোয়া।
নদীর ভাঙন, সবুজের মায়া,
সাগরের নীলে জোস্‌নার ছায়া।
দেখার জন্য মনের জগত খোলা,
যেখানেই থাকি হৃদয়ে দেয় দোলা।
চিন্তার জাল ছড়াক বিশ্বব্যাপী
ডোন্ট ওরি বি হ্যাপি ....

আজো যুদ্ধের ঝন-ঝনানী,
নিরবে কাঁদছে বন-বনানী।
চাইনা যুদ্ধ ! থামুক দামামা,
বসুন্ধরা এবার থামা মা !
ও শংখচিল তোমার ডানাতে

বিস্ময়ে আছে হবেই জানাতে 

শান্তির জাল ছড়াও বিশ্বব্যাপী
ডোন্ট ওরি বি হ্যাপি ...

লাল সবুজের শান্তির দেশে,
তুষারযাত্রা এস্কিমো বেশে।
জয় করে এসে কিলিমানজারো
ছুটছে মানুষ অজানায় আরো ...
মঙ্গল গ্রহে জঙ্গল খুঁজে,
অনেকের গেছে দুই চোখ বুজে।
মানব দৃষ্টি কোথায় যায় না ?
চোখ মেলে দ্যাখো কোন সে আয়না !
মনের আয়না ঐতো বিশ্বব্যাপী,
ডোন্ট ওরি বি হ্যাপি ....