Chora

মা

আমীরুল ইসলাম

আঁকন বাঁকন মায়ের কাঁকন
মায়ের হাতের চুড়ি
আমার গালে আমার নাকে
দেয় জোরে সুড়সুড়ি।

মায়ের চুলের গন্ধে গন্ধে
আমরা নাচি ছন্দে ছন্দে
মা মানে তো একটা আকাশ
সাতটা সমুদ্দুর
মায়ের গন্ধে ছন্দে নাচে
আমার হৃদয়পুর।