বাড়ি তার কোন গাঁয়
আরিফ হাসান
ঝিক ঝিক ঝক ঝক
সুর তুলে রেলগাড়ি,
এঁকেবেঁকে দুলে দুলে
কোথা যায় কার বাড়ি?
যেতে যেতে থেমে থেমে
ইতি উতি কেন চায়?
পথে পথে খুঁজে ফেরে,
বাড়ি তার কোন গাঁয়?
বাড়ি নিয়ে রেলগাড়ি
কেন করে খোঁজাখুঁজি?
খোঁজাখুঁজি বাদ দিয়ে
ছুটে যাক সোজাসুজি।
ঝিক ঝিক ঝক ঝক
তার এই ছুটে চলা,
কতোটুকু ভালোলাগে
সে কি আর যাবে বলা?











