ওরে আমার ছড়া রে
লুৎফর রহমান রিটন
ওরে আমার ছড়া রে
পড়তে তোকে দারুণ মজা,
ছন্দে ছন্দে গড়া রে।
ওরে আমার ছড়া রে
ছুটে বেড়াস এদিক ওদিক
যায় না তোকে ধরা রে।
ওরে আমার ছড়া রে
ছন্দে যদি ভুল থাকো তো
যায় না তোকে পড়া রে।
ওরে আমার ছড়া রে
মাঝে মধ্যে লাজুক নরম,
মাঝে মধ্যে কড়া রে।
ওরে আমার ছড়া রে
তোর রূপে তোর রঙে শোভায়
সাজলো বসুন্ধরা রে।
ও ছড়া তু্ই মন্ডা-মিঠাই?
তুই তো রসে ভরা রে!
ওরে আমার ছড়া রে!











